গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী উপহারের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোঃ আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার (সাংগঠনিক) নাছির উদ্দীন মনি, সাবেক ডেপুটি কমান্ডার (প্রচার) সলিম উল্লাহ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল ও সকল ইউনিয়ন কমান্ডারগনসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *