রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আবিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, নাসির উদ্দীন মনির প্রমূখ। শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন অতিথিবৃন্দ।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।