রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও টু কিশোরগঞ্জ এশিয়ান হাইওয়ের সড়কে পড়শীপাড়া এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ৮টায় দিকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। তাঁর পরনে ছিল সাদা লুঙ্গি ও নিল রঙের জ্যাকেট।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকার লোকজন সড়কের পাশে রক্তাক্ত ব্যক্তির লাশ পড়ে আছে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত ব্যক্তিকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় খোঁজ পেতে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।