গফরগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও টু কিশোরগঞ্জ এশিয়ান হাইওয়ের সড়কে পড়শীপাড়া এলাকা থেকে গত শুক্রবার রাত পৌনে ৮টায় দিকে কাজল মিয়া (৫২) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানার পুলিশ। তাঁর পরনে ছিল সাদা লুঙ্গি ও নিল রঙের জ্যাকেট। নিহত কাজল মিয়া পার্শ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের আঃ খালেকের ছেলে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকার লোকজন সড়কের পাশে রক্তাক্ত ব্যক্তির লাশ পড়ে আছে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল তৈরী করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *