ময়মনসিংহে মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরীক কসরত প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় মহান বিজয় দিবসে উদযাপনের অংশ হিসেবে  ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরীক কসরত প্রদর্শনের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, সরকারী দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ, জনাব মো: এহতেশামূল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *