গফরগাঁওয়ে কৃষকের ৩টি গরু চুরি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পল্লীতে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি গত সোমবার ভোররাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের ঘটেছে। চুরির যাওয়া গরুর আনুমানিক মূল্য সোয়া ২ লক্ষাধিক টাকা। জানা গেছে, চোরেরা উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাড়ির গোয়ালঘরের ভিতরে প্রবেশ করে ১টি ফিজিয়ান ষাড় গরু, ১টি দেশী ষাড় গরু ও ১টি গাভিন গাভি চুরি করে নিয়ে যায়। গরুর মালিক কৃষক সাইফুল ইসলাম বিভিন্ন স্থানে গরুগুলোর সন্ধান করেও কোন হদিস পাননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন চুরির ঘটনা অবগত হয়ে গরুর মালিককে আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!