গফরগাঁওয়ে ওপেন হাউজ ডে সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ওপেন হাউজ ডে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গফরগাঁও থানা পুলিশের আয়োজনে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই ¯েøাগানকে সামনে রেখেই ওপেন হাউজ ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেনে শুনে কেউ কোনও অপরাধের সাথে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ ও মাদকমুক্ত যুব সমাজ গড়তে সকলে সহযোগীতার প্রয়োজন আছে। নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশের সেবা জনগণের দোড়গোঁড়ায় পৌছে যাচ্ছে। এজন্য বিট পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করা হবে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গফরগাঁও থানার এস আই মোঃ জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, আনিছুর রহমান, দুলাল মাষ্টার, রহুল আমিনসহ আরো অনেকেই প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!