গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আটক ২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় আরিফুর রহমান রিয়াদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এবং গুরুতর আহত হন তার সঙ্গী এইচএসসি পরীক্ষার্থী মোঃ মুসা (১৮)। নিহত রিয়াদ কান্দিপাড়া সরকার বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম কে.বি.এম আহসান উল্লাহ ফেরদৌসের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শক্রবার রাত সাড়ে ৭টায় লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে বড় দিঘিরপাড় এলাকায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে স্থানীয়রা জানান, উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া সরকার বাড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা মরহুম কে.বি.এম আহসান উল্লাহ ফেরদৌসের ছেলে আবিদুর রহমান রিয়াদ তার অপর সঙ্গী সৈয়দপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মোঃ মুসাকে নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টায় ফরিদপুর গ্রামে বড় দিঘিরপাড় এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় এবং এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ডাক চিৎকারে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় আরিফুর রহমান রিয়াদ মারা যান। এ ঘটনায় পাগলা থানার পুলিশ কান্দিপাড়া এলাকার হাসেন আলীর ছেলে বিপুল (২২) ও নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে খোকন (৩১) কে আটক করে।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি তবে পুর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *