মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে দূর্নীতির বিরুদ্ধে , খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর মাসে, আন্দোলন হবে রাজপথ জনতা সহ জেলা, থানা, ওয়ার্ড পাড়া মহাল্লায় আওয়ামীলীগের নেতা কর্মীরা অবস্থান নিবে সতর্ক থাকতে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সম্মেলনে
আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী,কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক,শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা,সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধূরী নাদেল, অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ফুলবাড়ীয়ার সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন, ত্রিশালে সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, গৌরীপুরে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ,
গফরগাঁওয়ে সংসদ সদস্য ফাহমী গোলান্দাজ বাবেল, আনোয়ারুল আবেদীন খান তুহিন, জুয়েল আড়েং, কাজিম উদ্দিন আহমেদ ধনু, মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু সহ প্রমূখ।