ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নতুন কমিটি গঠন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এহতেশামূল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

অপর দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে মো. ইকরামুল হক টিটুকে এবং সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত রয়েছেন মোহিত উর রহমান শান্ত।

শনিবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনের পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, বেলা ১২ টার দিকে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। নগরী জুড়ে ব্যানার, ফেস্টুনে রাঙিয়ে দেওয়া হয়।

এর আগে ২০১৬ সালের ৩০ এপ্রিল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। অপরদিকে মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্ত’র নাম ঘোষণা করা হয়েছিল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *