গফরগাঁওয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন
অদম্য ‘১৯ এর পক্ষ থেকে শিশু সংগঠন “চলো স্বপ্ন দেখি”র তিনটি স্কুলের অর্ধশতাধিক পথশিশুর মাঝে নতুন বই বিতরণ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে বই বিতরণ অনুষ্ঠানে অদম্য ‘১৯ এর পক্ষ থেকে বই তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহতাছিম ফুয়াদ। এসময় শিশুরা নতুন বইগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সংগঠনের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য‘১৯ ‘সবার জন্য শিক্ষার সমান অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে সারা বছর ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই সাথে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ, শীতবস্ত্র,রমজানে ইফতার সামগ্রীসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *