আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।। 
ময়মনসিংহের ভালুকায় সাড়া মানবিক বৃদ্ধা আশ্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হবিরবাড়ি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বৃদ্ধা আশ্রমটির উদ্বোধন করেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডা’র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, সিটি ইউনিভারসিটির ভাইস চেন্সেলর (ভিসি) ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: শাহ-ই-আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ¦ আব্দুর রশিদ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের পরিচালক অব্দুল মালেক প্রমূখ।
সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ জানান, ‘সাড়া মানবিক বৃদ্ধা আশ্রমে বর্তমানে ১৯ জন অসহায় ও মানসিক ভারসাম্যহীন প্রবীণ নারী পুরুষ রয়েছেন। নতুন এ ভবনে একশত প্রবীণ আশ্রয় পাবেন। নিজস্ব অর্থায়নে দুই একর জমির উপর এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে নতুন এ ভবনটি নির্মিত হয়েছে। মানবিক প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।