নারী নির্যাতন প্রতিরোধে গফরগাঁওয়ের স্কুলগুলোতে অদম্যে’র “সচেতনতাই রুখবে সহিংসতা”

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
নারী নির্যাতনের কারণগুলো মধ্যে অন্যতম কারণ হিসাবে বিবেচনা করা হয় অসচেতনতা, আইন সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানা সহ আরো বেশ কিছু বিষয়। গ্রামীণ এলাকার মানুষজন অর্ধশিক্ষিত, কম শিক্ষিত হওয়া তারা এইসব ব্যাপারে আরো কম সচেতন।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস- ২০২২ কে কেন্দ্র করে “নারীর প্রতি সহিংসতা, রুখে দিবে তারুণ্য” এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের গফরগাঁওয়ের
স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ‘১৯ মাসব্যাপী আয়োজন করেছে “সচেতনতাই রুখবে সহিংসতা”।
এই আয়োজনটি ইতিমধ্যে গফরগাঁও থানার ৭টি ইউনিয়নের ৮ টি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। এই সময় শিক্ষার্থীদের মাঝে নারী নির্যাতন বিষয়ক বিভিন্ন তথ্য, আইন, নারী নির্যাতনের কারণ এবং তা বন্ধে করণীয় তুলে ধরা হয় এবং কুইজ, প্রশ্ন-উত্তর পর্ব ও শিক্ষার্থীদের মাঝে নারী নির্যাতন রুখতে শপথ পাঠ এবং গণ- সাক্ষর অভিযান পরিচালনা করা হয়।
মাসব্যাপী এই আয়োজনে আরো থাকবে পথনাটক প্রদর্শনী, নারী নির্যাতন প্রতিরোধী স্টিকার- লিফলেট বিতরণ, বিভিন্ন শ্রেণী-প্রেসার মানুষের সাথে মতবিনিময় সভা।
এই আয়োজন সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহতাসিম ফুয়াদ জানায়, হাই স্কুলগুলো থেকেই যদি ছেলে- মেয়েরা নারী ও শিশু নির্যাতন সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পারে তবে নারী ও নির্যাতন অনেক অংশে হ্রাস পাবে।”
সংগঠনটির পরিচালক তায়েব মৃধা জানাই, আমরা প্রোগ্রাম করতে গিয়ে এমনও দেখেছি যে অনেক শিক্ষার্থীই নারী নির্যাতন প্রতিরোধী হেল্প লাইন নাম্বারটিও জানে, আইন সম্পর্কে কোন জ্ঞান ই নাই তাদের।এমনকি তারা আমাদের জানায়, তাদের স্কুল জীবন এমন আয়োজন এই প্রথম পেয়েছে। স্কুলগুলোর প্রধান শিক্ষকরা আয়োজকদের বলেন, এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করা গেলে সমাজের অনেক ধরনের অপরাধ কমে আসবে!

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *