ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী রাজিব হোসেন ওরফে রাজিব, পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ হৃদয়, মোঃ কাঞ্চন মিয়া, মোঃ হেলাল উদ্দিনকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এছাড়াও নগরীর চরপাড়া থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আল আমিন, ধোপাখোলা মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী জয় সরকার ওরফে জয়, নতুন বাজার মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তারেক খানকে গ্রেফতার করে। আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী বয়ড়া এলাকার মোঃ শহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!