জুড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

শেয়ার করুন :

জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার)।। মৌলভীবাজারের জুড়ীতে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি জয়দুল হোসেন (২৬) কে গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায়, এস আই সৈয়দ আব্দুল মান্নানের নেতৃত্বে ও এএসআই মহিউদ্দিন ভুঁইয়াসহ একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে  জুড়ী উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরাই এলাকা থেকে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ ঘটিকায় আটক করে (১৩/নভেম্বর/২২ ইং) পড়ে তার দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ তার সাথে থাকা ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে পূর্ব বেলাগাও গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ জয়দোল হোসেন। মাদক ব্যবসায়ী জয়দোল দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ফলে উঠতি বয়সের যুবক,তরুণ,মাদক সেবনে লিপ্ত। জুড়ী থানায় মামলা নং ০৫, ১৩/১১/২০২২ ইং। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা ৩৬(১)এর টেবিল ১০(ক) রুজু করা হইল। সোমবার  তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!