ভালুকায় খামারির দু’টি গাভীসহ পাঁচ গরু চুরি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক খামারির গোয়াল ঘরের তালা ভেঙে দু’টি গাভীসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে। সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ রাংচাপড়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাংচাপড়া গ্রামের সনদ আলীর ছেলে মো: কাজল মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল দু’টি গাভীসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে। দু’টি গাভীর মাঝে একটি সাদা ও অপরটি লাল রংয়ের। তাছাড়া লাল রংয়ের একটি বকনা গরু ও দু’টি লাল রংয়ের বাছুর রয়েছে।
খামার মালিক কাজল মিয়ার মেয়ে জামাই মাহবুল জানান, তার শ্বশুর রাত সাড়ে তিনটা পর্যন্ত বাড়ির সাথে গোয়ার ঘরের পাশে পোল্ট্রি খামারে কাজ শেষে করে ঘুমাতে যান। সকালে বের হয়ে দেখেন, গোয়াল ঘরের তালা ভাঙা এবং সবগুলো গরু চুরি হয়ে গেছে। তিনি বলেন, গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা হবে। এ ঘটনা থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!