মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে শারীরিক প্রতিবন্ধীদের উপহার হিসেবে হুইল চেয়ার দিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক।
সোমবার (৩১ অক্টোবর) তারিখ সকাল সাড়ে ৯ টায় ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ত্রিশাল উপজেলার শারীরিক প্রতিবন্ধী দুই ভাই মারুফ ও রাকিবকে তাদের স্বাভাবিক চলাচলের উদ্দেশ্যে উপহার হিসেবে দুটি হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) প্রমূখ।
এদিকে শারীরিক প্রতিবন্ধী দুই ভাই মারুফ ও রাকিবসহ তাঁদের পরিবারের লোকজন স্বাভাবিক চলাচলের উদ্দেশ্যে উপহার হিসেবে দুটি হুইল চেয়ার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।