দুই সন্তানের জনক ভালুকার জহিরুল বাঁচতে চান

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার তালাব গ্রামের আবদুল বাতেনের ছেলে দুই সন্তানের জনক সহায় সম্বলহীন মো. জহিরুল ইসলাম (৩০) বাঁচতে চান। তার দু’টি কিডনিই অকেজো এবং ডায়ালাইসিস চলছে। বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। শ্রমিক হিসেবে একসময় তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। তার জমিজমা যা ছিলো কিডনি চিকিৎসায় ইতোমধ্যে সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে কিডনি চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। পাশাপাশি, রয়েছে তার দু’টি শিশু সন্তানসহ পরিবারের ভরনপোষন। এ অবস্থায় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন এই আসহায় মানুষটি। হৃদয়বার ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। মো. জহিরুল ইসলামের সাথে যোগাযোগ ও তার বিকাশ নম্বর ০১৪০৩৫৫১৩২৪।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *