ময়মনসিংহে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর)  সকাল ১০ টায় ময়মনসিংহ নগরীর কাচিঝুলি মোড় থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে র‍্যালি শুরু হয়ে পুলিশ লাইনস, ময়মনসিংহে সমাপ্ত হয়। পরবর্তীতে ড্রিল সেডে আলোচনা সভার আয়েজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস,

জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ে সরকারী দপ্তরসূহের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *