ময়মনসিংহে উদ্বোধন হলো “কৃষকের বাজার”

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ চালু করা হয়েছে কৃষকের বাজার। প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে ভোক্তাগনের মধ্যকার দুরত্ব দুর করার জন্য এ কৃষকের বাজার  চালু করা হয়েছে।ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক “কৃষকের বাজার”- এর  উদ্বোধন করেন।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরঘেষা জমিতে কৃষকের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

কৃষক ও ভোক্তাগণের মধ্যকার দুরত্ব হ্রাস করে এদের মধ্যে মেলবন্ধন তৈরী এবং বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত শাক-সবজী নগরবাসীর কাছে পৌছে দিতে জেলা প্রশাসন কর্তৃক এ উদ্যোগ নেয়া হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, জনাব মো: মতিউজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ ও বাজার কর্মকর্তা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *