হালুয়াঘাটে মাদকসহ আটক ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার সোয়ারীকান্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। আটকরা হলেন, ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর ঝাউগড়া গ্রামের মৃত আবুল কাশেম’র পুত্র আলমগীর হোসেন (৪০) ও উত্তর রামনগর বনপাড়া গ্রামের মো. উমর আলীর পুত্র আছাদুল (৩০)।

হালুয়াঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাহিরশিমূল এলাকার পূর্বে সোয়ারীকান্দা মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার আটককৃতদের আদালতে পেরণ করা হয়।
ওসি আরো জানান, অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *