জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ী থানার নবাগত ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার দ রাতে জুড়ী থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জুড়ী প্রেসক্লাব সভাপতি (দৈনিক গণমুক্তি) প্রতিনিধি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক (দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলি সিটিজেন টাইমস) প্রতিনিধি জালালুর রহমান, কোষাধ্যক্ষ (দৈনিক সন্ধ্যাবানীর) স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাহাদ, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন (দৈনিক ভোরের সময়) প্রতিনিধি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক মৌলভীবাজার বার্তা ও এই আমার দেশ) বিশেষ প্রতিনিধি, সদস্য আব্দুল হামিদ (দৈনিক একুশে সংবাদ) প্রমুখ। জুড়ী থানার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।