গফরগাঁওয়ে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাইঃ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার ভোর রাত অনুমান ৪ টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের বাঁশতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। পরে তাইজুদ্দিনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের জালাল উদ্দিনের চা স্টল, ইদ্দিস আলীর বাইনাতির, আবুল কালামের মাছের, শহিদুল্লার ও আসাদের কাঁচামালের দোকানে ছড়িয়ে পড়ে। খোঁজ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে আগুনে তিনটি মুদি দোকান, একটি ভ্যারাইটিসের দোকান ও দুইটা চা স্টল পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুদ্দীন মৃধা জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!