রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“জাতি ধর্ম ও দল নির্বিশেষে রক্ত দিবো হেসে হেসে “এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে পথশিশু পূনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন (পিপিএসএফ) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গফরগাঁও রেলওয়ে ষ্টেশন চত্বরে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তারা আশা ব্যক্ত করেন। এসময় সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, সাগর মাহমুদ সানি, আমাতুন ফেরদৌস, শেখ রাসেল, তোফায়েল আহমেদ, নীলা ইসলাম লায়ল শাহ ও ওয়াকিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।