ময়মনসিংহে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে নগরীর বাদেকল্পা রহমতপুর এলাকায় সড়কের পাশে ঝোপের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বস্তায় ওই নারী বস্ত্রহীন অবস্থায় ছিলেন। তবে তার কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সকালের দিকে ময়মনসিংহ নগরীর বাদেকল্পার রহমতপুর থেকে ঢাকা বাইপাস সড়কের পাশে ঝোপের ভিতর একটি রক্তমাখা বস্তাভর্তি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ বস্তা খুলে ভিতরে নারীর বিবস্ত্র রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত ওসি ফারুক হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *