রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব এর পিতা অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব ফজলুল হক খান গত শুক্রবার রাত সাড়ে ১১ টায় পৌরশহরের ৫নং ওয়ার্ড টিচার্স রোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় গফরগাঁও পৌরসভার প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
তার গ্রামের বাড়ি উপজেলার উস্থি ইউনিয়নে ডিক্রিভূমি গ্রামে বাড়িতে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।