মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন মবশ্বির আহমদ

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ থেকে স্বেচ্ছায় সরে দাড়ালেন সদর উপজেলার ৪নং ওয়ার্ডের উট পাখি প্রতীক এর প্রার্থী মোহাম্মদ মবশ্বির আহমদ। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। তিনি সাংবাদিকদের জানান, জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামাল হোসেনের বিশেষ অনুরোধে এবং দলের প্রতি সম্মান রেখেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি। সুত্র জানায়- স্থানীয় নেতাকর্মী ও বিশেষ কিছু ব্যক্তির অনুরোধে ৪নং ওয়ার্ডের অপর প্রার্থী “টিউবওয়েল” প্রতিক এর প্রার্থী আতাউর রহমানকে সমর্থন জানিয়েছেন। সদ্য স্বেচ্ছায় সরে দাঁড়ানো জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মবশ্বির আহমেদ নির্বাচনে তার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে জেল-জুলুম- নির্যাতনের শিকার হয়েছি আওয়ামীলীগের রাজনীতির সাথে এখন পযর্ন্ত যুক্ত রয়েছি। সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দের কাছে আমি ভোট ও দোয়া কামনা করে তা পেয়েছি। কোন ভয় নয়, স্বেচ্ছায়, আমার ব্যক্তিগত কারণে নির্বাচন না করার চুড়ান্ত সিদ্বান্ত গ্রহন করেছি। তাই আজ থেকে আমি চলমান জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। অতীতের মতো সবার সহযোগিতা ও ভালবাসা পাবো বলেই আমি আমার ভোটার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *