রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়
পাঁচবাগে উদয়ন তরুণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে ঐতিহ্যবাহী শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে
মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখার লক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন দিঘীরপাড় একাদশ বনাম পাঁচবাগ ফুটবল একাদশ।
ময়মনসিংহ জেলার ফুটবল এসোসিয়েশনের সম্মানিত সদস্য আরিফুল ইসলাম সোহানের পরিচালনায় ৯০ মিনিটের এ প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোল ড্র হয়। শেষে ট্রাইবেকারে ৩-২ গোলে পাঁচবাগ একাদশ জয়ী হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন তরুণ সংঘ ক্লাবের উপদেষ্টা আহমেদ সাইফুস সালেহীন। বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়নে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোস্তফা রায়হান বুলবুল, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দিঘীরপাড় নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সাঈদ, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম ও বিজিআইসির ভাইস প্রেসিডেন্ট মাসুদুল আল আজাদ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।