রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন মামলায় ১০ জন আসামি কে পুলিশ গ্রেফতার করে গতকাল রোববার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ এমদাদুল হক (৩৫), মোঃ কাইয়ুম (৩৬), আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর মোঃ শিহাব (১৭), মাফিয়া খাতুন (৪১), মোঃ ফখরুল (২৮), রফিক ঢালী (৩১), খোকন মিয়া (৩৭) ,মোঃ মাহফুজ (৩০), হাফিজুল খাঁ (৩৫) ,মোঃ তানভীর সহ সর্বমোট ১০জন আসামিকে গফরগাঁও থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।