রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরির্দশন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
গত মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ কৃষ্ণচূড়া যুব সংঘের পূজামন্ডপ, শ্রী জয় মা যুব সংঘের পূজামন্ডপ, শ্রী শ্রী মঙ্গলচন্ডী যুব সংঘের পূজামন্ডপ, সনাতন যুব সংঘের পূজামন্ডপ ও নিত্যানন্দ যুব সংঘের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের তিনি সনাতন ধর্মের নারী পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শন কালে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল ধর্ম ও বর্ণের মানুষদের নিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন। সরকার ধর্মীয় বৈষম্যের বিপক্ষে সবসময় সোচ্চার রয়েছে। সকল ধর্মের মানুষ মিলে আমরা বাঙালী।
তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িকতা তৈরি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
পরির্দশন কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব,
পৌর প্যানেল মেয়র শাহজাহান সাজু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলফাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায়, সহ সাধারণ সম্পাদক শ্রী মৃদুল সাহা চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি চিত্র রঞ্জণ ঘোষ, সাংবাদিক, ব্যবসায়ী,
পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা
প্রমুখ উপস্থিত ছিলেন।