গফরগাঁও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, নাজমুল হক ঢালী, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ,পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান প্রমূখ।
সভা শেষে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ভর্তিকৃত নারী-পুরুষ রোগী ও স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের ব্যবস্থাপনার সার্বিক খোঁজ খবর নেন। এসময় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল চলতি মাসেই ওটি চালু করার নির্দেশ দিলে কতৃপক্ষ ওটি চালু করার আশ্বাস দেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!