ক্রেতাদের মন জয় করে সাড়া ফেলেছে এস কে এম

শেয়ার করুন :

মুহাম্মদুল্লাহ।।

আকর্ষণীয় ডিজাইন ও টেকসই চামড়ার জুতা তৈরি করে সাড়া ফেলেছে এস কে এম কোম্পানি। ক্ষুদ্র কারখানা থেকে তাদের এই পণ্য ছড়িয়ে পড়ছে সারা দেশে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী জুতা তৈরি করতে পারায় গ্রাহক বাড়ছে এস কে এমের।

ক্রেতারা ভেজালের ভিড়ে নিজেদের পছন্দমত খাঁটি চামড়ার জুতা কিনতে পারায় প্রশংসায় পঞ্চমুখ।

এস কে এম কোম্পানির সিইও (প্রধান নির্বাহি কর্মকর্তা) মুফতি সাইফুল ইসলাম বলেন, ২০১৯ সালে মাত্র ৮ হাজার টাকা বিনিয়োগে খুবই ছোট পরিসরে আমাদের এই জুতার কারখানা শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ ক্রেতাদের চাহিদা বাড়ছে।

ক্রেতাদের আগ্রহের মূল কারণ উল্লেখ করে মুফতি সাইফুল ইসলাম বলেন, আমরা ডিজাইনের পাশাপাশি জুতা যেন টেকসই হয়–এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত ক্রেতাদের থেকে কোনো নেতিবাচক মন্তব্য পাইনি।

তিনি আরো বলেন, আমাদের কারখানায় বর্তমানে ৩০ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। এ ছাড়াও আমাদের পণ্য নিয়ে কাজ করছেন শতাধিক আলেম। আমরা সারা দেশে ডিলার নিয়োগ করছি আলেমদেরকেই। এর কারণ হলো–আলেমদেরকে স্বাবলম্বী করে ক্রেতাদেরকে নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা দেওয়া।

এস কে এম কোম্পানি অচিরেই ছোট পরিসরে গার্মেন্টস ফ্যাক্টরিও করবে বলে জানিয়েছেন মুফতি সাইফুল ইসলাম। তিনি বলেন, একজন মুসলমানের ইসলামি পোশাক পরিচ্ছদ পরিধান করতে গিয়ে যা কিছু লাগে, পর্যায়ক্রমে এই সবকিছু নিয়ে কাজ করবে এস কে এম।

দেশের মানুষ যদি তাদের পাশে থাকে, তাহলে তারা আরো অনেক দূর এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন এই আলেম উদ্যোক্তা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *