রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যত গড়বো’ এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মিনা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণ্যঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, ইউআরসি ইন্সট্রাক্টর আবু সাইদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কুশল আহমেদ রনি, সবুজ মিয়া, সায়মা সুলতানা, মোশাররফ হোসেন প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।