রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অদম্য’ ১৯ পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গফরগাঁও প্রেসক্লাবের সম্মুখ সড়কে সচেতন নাগরিক সমাজ,বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সদস্যদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অদম্য’ ১৯ সংগঠনের প্রতিষ্ঠাতা মুহতাছিম ফুয়াদ,পরিচালক তায়েব মৃধা,ক্লিন আপ গফরগাঁওয়ের পরিচালক ফয়সাল আহম্মেদ নিয়ম প্রমুখ।
বক্তারা বলেন উন্নত বিশে^র অতিরিক্ত কার্বন নিঃসরনের প্রভাব পরছে তৃতীয় বিশে^র উন্নয়নশীল দেশ সমূহে।পরিবেশ দূষনে বিরুপ প্রভাব পরছে আবহাওয়া ও জলবায়ুর উপর।দেখা দিচ্ছে মানব দেহে নানান রোগ।তাই কার্বন নিঃসরন বন্ধ করে পৃথিবীকে বাসযোগ্য রাখার দাবি করে।