গফরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ২১টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। সর্বজনীন এই পূঁজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায়, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ সহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সিসি ক্যামেরা লাগানো হবে। পুলিশের পাশাপাশি থাকবে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবীদল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *