ময়মনসিংহে সরকারী শিশু পরিবারে শান্তি নিবাস স্থাপন প্রকল্পের উদ্বোধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে ৮টি সরকারী শিশু পরিবারের ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের সরকারী শিশু পরিবারের বালক শাখায় ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস প্রকল্প ময়মনসিংহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ আশরাফ আলী খান খসরু. এমপি। এসময় তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু কে হত্যার পর এ দেশে উন্নয়নের ধারাবাহিকতা  ব্যহত হয়। সামরিক ছত্রছায়ায় এদেশ শাসিত হয়েছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়িত হয়নি।
১৯৯৬ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কিন্তু ২০০১ সালে ষড়যন্ত্র মূলক নির্বাচনে ওনাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। ২০০৮ সালে নির্বাচনে তিনি ক্ষমতায় এসে তিনি টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ উন্নত সাধিত হয়েছে। তিনি আরো বলেন, গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, গ্রাম হবে শহর। সেই ফলশ্রুতিতে গ্রামের রাস্তা- ঘাট যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। শিক্ষা ও চিকিৎসা সেবা গ্রামের মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিচ্ছে।

ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁঞা পিপিএম, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, শান্তি নিবাস প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ওয়ালীউল্লাহ।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *