গফরগাঁওয়ে নৌকায় ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ দুইদিন পর গতকাল বুধবার সকাল ৮টা থেকে ৯ টায় পর্যন্ত নদ থেকে উদ্ধার করেছে গ্রামবাসী। এসময় হোসেনপুর ফায়ার সাভিসের লোকজন এবং পাগলা ও হোসেনপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানায়, বুধবার সকালে খবর পেয়ে নিখোঁজের আত্বীয় স্বজনসহ গ্রামবাসী ছুটে গিয়ে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল বাজার এলাকায় থেকে সিফাত (১৭) ও চরশাখচূড়া মাতারবাড়ি এলাকায় থেকে শিশু ইয়াছিন (৬) এবং লামকাইন দরগাহতলী এলাকায় থেকে শামীম মিয়া (৩০) কে উদ্ধার করে। নিহত সিফাত চরশাখচূড়া (উজানচর) গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও ইয়াছিন একই গ্রামের মনির হোসেনের ছেলে। তারা উভয়ই চাচা-ভাতিজা। এবং নিহত শামীম মিয়া হোসেনপুরের সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজের আত্মীয় স্বজন, গ্রামবাসীসহ পাগলা থানা ও হোসেনপুর থানা প্রশাসন ভীড় জমেছে নদের পাড়ে। এছাড়াও নিহতের বাড়িতে শত শত নারী-পুরুষ লাশটি একনজর দেখার জন্য ভীড় করছে। গোটা এলাকায় যেন শোকে ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত সোমবার বিকেলে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় শেখ রাসেল নৌকাবাইচ চলাকালে একটি বাইচের নৌকার সঙ্গে ধাক্কায় লেগে বাইচ দেখতে আসায় অপর একটি ডিঙি নৌকা ডুবে যায়। এতে ডিঙি নৌকার আরোহীদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে পারলেও এ তিনজন নিখোঁজ ছিলো। গত দুইদিন ধরে বহ্মপুত্র নদের
নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় নিখোঁজের আত্মীয়সহ হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনীদলের সদস্যরা।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, নিখোঁজ লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রত্রিুয়া চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!