গফরগাঁওয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা ভাতিজার মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা ভাতিজার মরদেহ দুইদিন পর ২১ সেপ্টেম্বর বুধবার সকালে নদ থেকে উদ্ধার করেছে গ্রামবাসী। এসময় হোসেনপুর ফায়ার সাভিসের লোকজন ও পাগলা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানায়, বুধবার সকালে খবর পেয়ে নিখোঁজের আত্বীয় স্বজনসহ গ্রামবাসী ছুটে গিয়ে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল বাজার এলাকা থেকে সিফাত (১৭) এবং চরশাখচূড়া মাতারবাড়ি এলাকা থেকে শিশু ইয়াছিনের (৬) মরদেহ উদ্ধার করে। নিহত সিফাত চরশাখচূড়া (উজানচর) গ্রামের আব্দুস ছামাদের ছেলে এবং ইয়াছিন একই গ্রামের মনির হোসেনের ছেলে। তারা উভয়ই চাচা-ভাতিজা। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজের আত্মীয় স্বজনসহ গ্রামবাসীর ভীড় জমেছে নদের পাড়ে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত সোমবার বিকেলে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় শেখ রাসেল নৌকাবাইচ চলাকালে একটি বাইচের নৌকার সঙ্গে ধাক্কা লেগে বাইচ দেখতে আসা অপর একটি ডিঙি নৌকা ডুবে যায়। এতে ডিঙি নৌকার আরোহীদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে পারলেও এ দুইজন নিখোঁজ ছিলো।
গত দুইদিন ধরে বহ্মপুত্র নদে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় আত্মীয়সহ হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনীর সদস্যরা।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *