গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবকের নাম রাজু সরকার (২৮)। সে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে।
গত শনিবার রাতে যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় দিকে উপজেলার লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক মান-অভিমানের জেরে রাজু সরকার সন্ধ্যায় নিজ ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। পরে স্বজনরা দীর্ঘ সময় তাঁর কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ঘরের ধন্নায় সঙ্গে ঝুলে আছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,পারিবারিক মান-অভিমানের জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *