রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাশ থেকে
অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ।
রোববার (২৮ আগষ্ট) সকালে উপজেলার ধামাইল গ্রামের হাইওয়ে রেলক্রসিং সংলগ্ন রেলপথ এলাকায় ঘটনাটি ঘটে।
তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি
জানান, রেললাইনের পাশে লাশ পড়ে আছে। খবর পেয়ে সকালেই জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিল।
তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় খোঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।