গফরগাঁওয়ে সিএনজি সাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নিহত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী মোঃ হাফিজ উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। সে দত্তেরবাজার ইউনিয়নের মলমল গ্রামের সূরজত আলী ওরফে কাইল্লার ছেলে। ২৭ আগস্ট শনিবার দুপুরে গফরগাঁও টু বরমী সড়কে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মোঃ হাফিজ উদ্দিন স্থানীয় সতেরোবাড়ী বাজার থেকে লবন কিনে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। গফরগাঁও টু বরমী সড়কে আসার পর মলমল গ্রামের কাচাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে তাঁর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও তাঁর মাথার আঘাত থেকে প্রচন্ড রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘাতক সিএনজিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!