রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে সোমবার (৮ আগষ্ট) সন্ধ্যায়
প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, নব নির্বাচিত সভাপতি শফিকুল কাদির, পুনরায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ, সহ সভাপতি রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, কোষাধ্যক্ষ আফাজ উদ্দিন, নির্বাহী সদস্য ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার ও তফাজ্জল হোসেন, সদস্য রফিকুল ইসলাম খান, এইচ কবির টিটো, মাজহারল ইসলাম মিথুন, নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব নির্বাচিত সভাপতি শফিকুল কাদির ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ এর কাছে
ক্লাবের যাবতীয় সম্পদ, যাবতীয় কাগজপত্র সহ সব কিছু সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেয়।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে প্রেসক্লাবের উন্নয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ৩০ জুলাই গফরগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।