গফরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালনের পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের
আয়োজনে ১৫ই আগষ্ট, জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন
এর বিশেষ বর্ধিত সভা মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহামুদ হাসান সজীব, যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর সহ পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় পৌরসভার সকল ওর্য়াড পর্যায়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং ১৯৭৫ সনে ১৫ই আগষ্ট ঘাতকের হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!