রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। গফরগাঁও আধুনিক হাসপাতালের আয়োজনে ৮ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয় । এতে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এ এস এম শফিক, সহকারী শিক্ষক শামছুল আলম, গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব, রক্তদানে আমরা গফরগাঁওয়ের সভাপতি আবদুল গাফ্ফার খান প্রমুখ ।