রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের অদম্য মেধাবী তানভীর রহমান। সে কৃষক পরিবারের সন্তান। উপজেলার ঐতিহ্যবাহী আব্দুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে দারিদ্রতাকে জয় করে ভর্তি হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজে। অদম্য শিক্ষার্থীর পাশে ত্রাতা হয়ে দাড়িঁয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
তিনি আজ সোমবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তানভীর রহমানের হাতে মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও আব্দুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল কাদির, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম মাহাবুব ও রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, আগামী দিনেও অদম্য মেধাবীদের পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।