গফরগাঁওয়ে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে আলাচনা সভা ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
সোমবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম মাহাবুব ও রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন। শেষে ৫ জন দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *