তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে একটি বসতবাড়িতে দিন-দুপুরে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত বুধবার ৩ আগস্ট দিনের বেলায় কামাল হোসেন এর বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। সাত আটজন সন্ত্রাসি দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় লোহার রড, রাম দা, চাপাতি ও বল্লমসহ লাঠিসোঁটা নিয়ে অনাধিকারে প্রবেশ করে কামাল হোসেন এর বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে। এসময় নগদ অর্থ, সোনার অলংকার, আসবাবপত্র ও গবাদি পশু সহ সর্বত্রই লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলার শিকার কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের এ হামলায় প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
তারকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে । হামলাকারীদের বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা সহ ভোক্তভোগী কামাল হোসেনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।