গফরগাঁওয়ে হারানো ছেলেকে বাবা-মার কাছে হস্তান্তর করলেন সমাজসেবা অধিদপ্তর

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মাদ্রাসা পড়ুয়া হারানো ছেলে শিশু সাখাওয়াত (৭)কে তার বাবা-মার কাছে হস্তান্তর করলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সমাজসেবা অধিদপ্তর। সোমবার (৮ আগষ্ট) দুপুরে সমাজসেবা অফিসার তাসলিমা বেগম তার কার্যালয়ে সামনে শিশু সাখাওয়াতকে তার বাবা হালুয়াঘাটের ফকিরপাড়া কৈচাপুর গ্রামের মোঃ আশ্রাফ হোসেন ও মা মোছাঃ ফাতেমা খাতুনের নিকট তুলে দেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে তার বাবা-মা আনন্দে কেঁদে ফেলে। এসময় গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীসহ সমাজসেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশু বাবা-মা ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, শিশু সাখাওয়াতের বাবা ঢাকায় দক্ষিণ খান থানাধীন জয়না মার্কেট এলাকা কাজ করার সুবাধে ঐ এলাকায় বসবাস করেন। সে খানপাড়া মাদ্রাসার ছাত্র। গত ৩১ জুলাই অন্য ছেলেদের সাথে সাখাওয়াত বিমানবন্দর ষ্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়ে। পরে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে নেমে কান্নাকাটি করতে থাকলে জনৈক ব্যক্তি তাকে গফরগাঁও থানায় নিয়ে আসে। থানার ওসি ফারুক আহম্মেদ ছেলেটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে যান। এরপর গত ৯দিন যাবত শিশু সাখাওয়াত সমাজসেবা অফিসার তাসলিমা বেগমের অধীনে থাকায় অবস্থায় শিশুর বাবা-মার খোঁজ পায়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *