রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) বিকেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহউদ্দিন পলাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার, জেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন রিপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের ষুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আওরঙ্গ হেলাল, যুগ্ন আহবায়ক ফেরদৌস আহমেদ খান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেদসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম।