কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার শুরু

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের সম্নান শ্রেণির ২২টি বিশ্ববিদ্যালয় সমন্বয়ে জিএসটির গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩০ জুলাই) শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, জনসংযোগ ও অপ্যায়ন উপকমিটির আহবায়ক ড.তুহিনুর রহমান এবং সদস্য সচিব উপাচার্য দপ্তরের অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভিসি এ.এম হাফিজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যলয়ের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কমর্ীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *